AIKS এর ‘বারাসাত চলো, জেল ভরো’ আন্দোলন

জেলা রাজনীতি রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : গত ৯ই আগষ্ট উত্তর ২৪ পরগনা জেলা কমিটি AIKS এর উদ্যোগে বারাসত এ বারাসাত চলো, জেল ভরো আন্দোলন হয়। তাদের এই আন্দোলন বিষয় টা হলো কৃষক দের ৬ দফা দাবি নিয়ে। দাবি গুলো হলো কৃষককের ফসল খরচের দেড় গুন দাম ও কৃষি ঋণ মুকুব, রেগা প্রকল্পে বছরে নুন্যতম ২০০দিনের কাজ ও ৩০০টাকা মুজরী দিতে হবে, ৬০ বছরের উর্ধ্যে এ সকল গরীবের জন্য ৩০০০ টাকা পেনশন করতে হবে, নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও পেট্রোল-ডিজেল সহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে।

 

এই আন্দোলন এ মহিলা সংগঠন, কৃষক সংগঠন ও সিটু সংগঠন এর প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সেদিনের ঐ আন্দোলন ২২টি জেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে সংঘটিত হয়।

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে আগত অসীম ঘোষ নামে এক প্রতিনিধি জানালেন আমাদের এই ৬ দফা দাবি নিয়ে এই আন্দোলন। আমাদের এই বর্তমান সরকারের এই নিয়ে কোনো হেল দোল নেই। কৃষক দের দিনের পর দিন জিনিষ এর দাম বেড়ে যাচ্ছে, এতে কৃষকরা আর্ত হত্যা করছে। সরকার যদি আমাদের এই দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।