ওয়েবডেক্স নিউজ, কলকাতা : রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷ পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷ বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷ দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷ পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
