৪১ বছরে শ্যামা মা এবার ৪১ ফুট, মধ্যমগ্রাম

পূজা

HNExpress সুদীপ্ত ঘোষ, মধ্যমগ্রাম : কালী পুজোর কথা বলতে গেলেই সবার প্রথম উঠে আসে যে জায়গার নাম, সেটি হল বারাসাত-মধ্যমগ্রাম। আর এই বারাসাত-মধ্যমগ্রামের সেরা কালী পুজো গুলির ভিতর সর্বোচ্চ অর্থাৎ একচল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ঠ বিষ্য়য়কর প্রতিমা দেখতে হলে আপনাকে আসতেই হবে মধ্যমগ্রামের আব্দালপুরের রামকৃষ্ণপল্লী নেতাজী স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে।

হাতে আর মাত্র কয়েক টা দিন বাকি, রাত-দিন এক করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক রাশ নামী শিল্পীর হাতে ধীরে ধীরে ফুটে উটছে মৃন্ময়ী ‘মা’ -এর চিণ্ময়ী রূপ।

বিভিন্ন এলাকার সেরা পুজোর খোজ খবর দেওয়ার সাথে সাথে আমাদের HNExpress – এর পক্ষ থেকে ‘রামকৃষ্ণপল্লী’ তে আপনাদেরও রইল সাদর আমন্ত্রন।

নিচের ভিডিও তে দেখুন এই ‘রামকৃষ্ণপল্লী নেতাজী স্পোর্টিং ক্লাবের ‘ সভাপতি তথা পুজোর প্রধান উদ্যোক্তা তীর্থ অধিকারী -র মুখে এই পুজোর আরো কিছু কথা ।