HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ২৩শে অক্টোবর বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইণ্ডিয়া (বিসিসিআই)-র ৩৯তম সভাপতি রূপে দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ গাঙ্গুলী।সাধারণ এক সভা-র মাধ্যমে সৌরভ গাঙ্গুলী-র হাতে বিসিসিআই-এর দায়িত্বভার তুলে দেওয়া হয় এদিন।সৌরভ গাঙ্গুলী-র পাশাপাশি আজ বিসিসিআই-এর সচিব রূপে দায়িত্বভার গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ এবং কোষাধ্যক্ষ রূপে দায়িত্বভার গ্রহণ করলেন অনুরাগ ঠাকুর-এর ভাই অর্জুন সিং ধূমল। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দলপতি পেলেন বিসিসিআই-এর সভাপতি-র আসন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
