সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ স্বেচ্ছাসেবী সংগঠন মনোবিকাশ কেন্দ্রের অধিনস্ত মনোচেতনা সমাজের মেরুদণ্ড প্রায় ২০ জন শিক্ষক শিক্ষিকাকে আজ বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হল। সমাজে মানুষ তৈরীর কারিগর শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীর সম্পর্ক কে সুদৃঢ় করতে টিচার টু দ্যা হার্ট শির্ষক বিষয়ে এক আলোচনাসভাও অনুষ্ঠিত হয় এদিন। আলোচনায় কীভাবে শিশুদের মানসিক প্রশিক্ষণ দেওয়া যায় সেই বিষয়ে আলোকপাত করেন নারী কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, মনোবিদ অনুত্তমা ব্যানার্জী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অনুরাধা লোহিয়া। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার শুভ উপস্থিতিতে শিক্ষক শিক্ষিকাদের হাতে সম্বর্ধিত করা হয় ও পুরস্কার তুলে দেওয়া হয়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
