HNExpress ওয়েব ডেস্ক : গুগল অফিস থেকে ওয়াকআউট করলেন ১০০ জন কর্মী। ‘ওয়াকআউট ফর রিয়্যাল চেঞ্জ’, এই একটি লাইনকে সামনে রেখেই বৃহস্পতিবার ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে শামিল হলেন গুগল কর্মীরা। তাঁদের অনেকেরই অভিযোগ,যৌন হেনস্থার বা কর্মস্থলে পদ ও ক্ষমতার অপপ্রয়োগ করে কর্মীদের হেনস্থার ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। এর সাথে বর্ণবৈষম্য এবং তাদের কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ক্ষমতা না দেওয়ার অভিযোগে প্রতিটি অফিসে ওয়াকআউট করেছেন। মানবসম্পদের সঠিক বিচার এখানে হচ্ছে না বলে অভিযোগ। আর এই সব অভিযোগ নিয়ে সংস্থা মোটেই তেমন সক্রিয় নয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ১০০ জন গুগল কর্মী এবং ঠিকাদাররা বৈষম্যের অভিযোগে বুধবার রাত থেকেই চাপানউতোর শুরু হয়েছিল কর্মী মহলে। যা এদিন রীতিমত আন্দোলনের রূপ নিল। কিন্তু গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই বলেন, ‘কর্মীরা তাঁদের গঠনমূলক চিন্তা তুলে ধরেছেন। সংস্থা সব সমস্যা শুনেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
