হ্যান্ডলুম শিল্পের সম্ভার নিয়ে এল ইন্ডিয়ালুম

ফ্যাশন ব্যবসা-বাণিজ্য

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এর প্রসার ঘটাতে ডিজাইনার ইন্দ্রানী বন্দোপাধ্যায় সল্টলেকে নিয়ে এল ইন্ডিয়ালুম। মহিলাদের পচ্ছন্দের শাড়ি সালোয়ার থেকে শুরু করে কাঞ্জিভরম ও সুচারু ইন্ডিয়ান তাঁত শিল্পের সম্ভার হাতের কাছে উপলব্ধ করতেই এই বিপননির উদ্বোধন হল আজ। ভারতের বহুু শহরের বিভিন্ন ধরনের ডিজাইন করা সম্ভার এখন ইন্ডিয়ালুম বিপননিতে রয়েছে বলে জানান ইন্দ্রানী দেবী। তিনি বললেন, আকর্ষনীয় ডিজাইন এর ঐতিহ্যশালী শাড়ী গুলি ক্রেতাদের বাজেটের মধ্যে রাখা হয়েছে। তাই সেরূপ চাহিদাও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।