HNExpress অরিজিত্ দে, কলকাতা : গত ১৩ই সেপ্টেম্বর কলকাতার কোয়েস্ট মলের আইনক্সে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আসন্ন হিন্দি ছবি রাষ্ট্রপুত্রর ট্রেলার ও মিউজিক। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির লেখক-পরিচালক-অভিনেতা আজাদ, ও বোম্বে টোকিজের তরফে প্রতীক কুমার, সহ পরিচালক সুজিত গুহ ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এইদিন আজাদ বলে মুক্তিযোদ্ধা চন্দ্র শেখর আজাদের জীবন কাহিনীটির ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। দা বোম্বে টকিজ স্টুডিও প্রযোজিত এই ছবিটি মোট ২৬ টি ভাষায় আগামী ২৮শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। চন্দ্রশেখর আজাদ এর ঘটনা দেশ স্বাধীনতার প্রতি তার আত্ম বলিদান সব কিছুই ছবিতে দর্শকরা দেখতে পাবেন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
