HNExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া : হাওড়া স্টেশনে শুক্রবার সকালে দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেল এক যাত্রী। জানা গেছে আপ শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনের স্পিড বাড়িয়ে দিতেই ওই ট্রেনেরই শেষ কামরাতে দৌড়ে উঠতে যান এক যাত্রী। হঠাৎ হাত পিছলে চলে যাচ্ছিলেন ট্রেনের নীচেই। তখন স্টেশন উপস্থিত থাকা এক আরপিএফ কনস্টেবল এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচান। ওই যাত্রী উলুবেড়িয়ার বাসিন্দা। আরপিএফ কনস্টেবলের নাম এ দলুই। এই ঘটনার পর ওই কনস্টেবলের সাহসিকতার প্রশংসা করছেন সকলে। তাঁকে পুরস্কৃত করার কথাও ভাবছে রেল কর্তৃপক্ষ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
