সৎবিক এনসেম্বল ফ‍্যাশনের আরেক নাম

ফ্যাশন

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : ফ‍্যাশন জগতে সৎবিক এনসেম্বল তার ডালপালা বিস্তার করেছে ছয় বছর আগে। এই বছর ১৭ই আগস্ট সাতে পা দিলো, এই উপলক্ষে মিঃ বৈভব সন্থালিয়া যিনি এই বস্ত্র বিপনীর ডিজাইনার তিনি পার্ক স্ট্রীট শপে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কেননা এটাই তাদের প্রথম শোরুম কলকাতার পার্ক স্ট্রীটে। সম্পূর্ণ আধুনিক এবং কেতাদুরস্ত এই ফ‍্যাশন স্টোরের উদ্বোধন করেন অভিনেত্রী মৌবনী সরকার। এদের কথা হলো, ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক, নানানধরনের ডিজাইন, নজরকাড়া কারুকাজকরা ড্রেস, প্রভৃতি এগুলোই তাদের মূলধন। এনার খুচরো বিক্রেতার জন্য হোলসেল দামে বেচতে চান। এই স্টোরে লেহেঙ্গা, স‍্যুট, গাউন, ঘাঘরা, চোলি সুতোর কাজ, জরির কাজ, চুমকির কাজ সুতোর কাজ সবরকম পাওয়া যাবে।