স্বাধীন এর মিউজিক এলবাম “দলছুট” এর শুভ সূচনা

বিনোদন

HNExpress দীপক ঘোষ, কলকাতা : গত ৩০শে অক্টোবর কলকাতার প্রেস ক্লাবে বিকাল ৪ টায় রূহ পাবলিক রিলেশন এর উদ্যোগে স্বাধীন এর মিউজিক অ্যলবাম “দলছুট” এর উদ্বোধন হয়। এই মিউজিক অ্যলবামের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী প্রান্তিক সুর,  সা রে গা মা পা র সুপ্রতিপ ভট্টাচার্য, ও দেবজিৎ দত্ত প্রমুখ। ৬টি বাংলা আধুনিক গানের উপর তৈরী হয়েছে এই অ্যলবামটি। স্বাধীন ঝাড়গ্রামের বাসিন্দা। তার এই অক্লান্ত ও কঠোর পরিশ্রমে তার এই ৬টি গান এর অ্যলবাম যথেষ্ট প্রসংশা অর্জন করেছে। তাকে যথেষ্ট ভাবে সহযোগিতা করেছেন মিউজিক ডিরেক্টর কুন্দন সাহা, ও রূহ পাবলিক রিলেশন এর কর্তারা। তার এই অ্যলবামটি কলকাতার বুকে যথেষ্ট খ্যাতি লাভ করবে।