পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুরে একটি উন্নত মানের স্টেডিয়াম নির্মাণের জন্য ২০১৩ সালে ২৬ শে নভেম্বর রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষনা করলেও কোনো এক অঞ্জাত কারনে তা বন্ধ হয়ে রয়েছে। ফলে গঙ্গারামপুর মহকুমার উঠতি খেলোদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায় বুনিয়াদপুর ব্লকের আলীগড়া মৌজায় বংশিহারি স্কুল মোড়ে স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারি ভাবে ১০ একর ৩৬ শতক জমি অধিগ্রহন করা হয়।সেই অনুসারে ২০১৫ সালে নিদিষ্ট স্থানে মুখ্যমন্ত্রী নির্দেশ মতো স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হলেও তা কোনো এক অজ্ঞাত কারনে নির্মান কাজ ২ বছর ধরে বন্ধ হয়ে আছে।গঙ্গারামপুর মহকুমার সাব ডিভিষন ক্রীড়া সংস্থার সম্পাদক বিভূতি ভূষন চক্রবর্তী বলেন, বুনিয়াদপুরে খেলাধূলার মান উন্নয়নের জন্য দক্ষিন দিনাজপুরের তৎকালীন জেলা শাসক তাপস চৌধুরী এবং প্রাক্তন হরিরাম পুরের বিধায়ক বিল্পব মিত্রের চেষ্টায় বুনিয়াদ পুরে স্টেডিয়াম নিমানের অনুমোদন দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কিন্তূ বিগত ২ বছর ধরে কোনো কাজ না হওয়ায় এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিভূতি বাবু বলেন প্রাক্তন বিধায়ক তথা দক্ষিন দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি বিল্পব মিত্রের উপর তার যথেষ্ট আস্থা আছে। তিনি এই এলাকায় খেলাধুলো উন্নয়নের স্বার্থের কথা চিন্তাকরে পূনরায় এই কাজ শুরু করবার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন।নয়া বাজারের সাইক্লিস্ট তথা ২০১৩ সালের রাজ্য চাম্পিয়ান সুজন কর্মকার বলেন বুনিয়াদপুরে বন্ধ হয়ে থাকা স্টেডিয়াম নির্মানের কাজ অতি দ্রুত শুরু করার জন্য তিনি দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের কাছে আবেদন করে বলেন অবিলম্বে স্টেডিয়াম নিমানের কাজ শুরু করা হলে এই স্টেডিয়ামের মাধ্যেমে এই এলাকার অনেক প্রতিভাবান ও প্রতিভাময়ী খেলোয়ারেরা উপকৃত হবে বলে তিনি মনে করেন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
