সুন্দরবন ফিল্মস প্রযোজিত বাংলা ছবি “তোর জন্য”র শুভ মহরত

বিনোদন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ৬ই মে সুন্দরবন ফিল্মের প্রযোজনায় এবং মোহম্মদ আমীর খান পরিচালিত স্বল্প বাজেটের বাংলা ছবি “তোর জন্য”র শুভ মহরত অনুষ্ঠানটি উন্মোচিত হল নামখানার কাছে জেটি ঘাট সংলগ্ন রসময় গেস্ট হাউসে। প্রযোজক কামরুল মোল্লা ও নবাগত পরিচালকের কাহিনী নিয়ে এই ছবির গল্প। মাটির কথা, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছে এই ছবির গল্প। ভোটের পরই শুটিং শুরু করবেন বলে এদিন সাংবাদিক সাক্ষাৎকারে জানান ছবির পরিচালক, তার আগে কিছু প্রস্তুতি পর্বের কাজ চলছে। ছবিতে অভিনয়ে রয়েছেন, রিয়াশ্রী, আজাদ, রাজকুমার দাস, আমীর সহ একঝাঁক নবীন শিল্পী। সুন্দরবনের মানুষের কাছে এটা একটা বিরাট পাওনা বলেই মনে করেন ছবির সকল কলাকুশলীরা। তাদের মননে, প্রান্তিক মানুষদের কথা আমরা মনে রাখিনা সেভাবে, সেখানে পরিচালক তার মুন্সিয়ানার দ্বারা এই গল্পকে বুনন করার প্রয়াস করছেন। ‘তোর জন্য’ সত্যিই কতটা হৃদয় গভীরে আপন হয়ে উঠতে পারে এখন সেটাই দেখার অপেক্ষায়।