HNExpress অলিভিয়া সরকার, কোলকাতা : ‘মাছ ভাতে বাঙালির জুড়ি মেলা ভার’, সেই কথা মাথায় রেখে এবারে ইলিশ উৎসব নিয়ে এক বিশাল সাড়ম্বরের আয়োজন করলো ‘সিক্স বালিগঞ্জ প্লেস’ নামক এক রেস্তোরা। যেখানে আগামী ২রা অগাস্ট থেকে শুরু হতে চলেছে পুরোপুরি এই ইলিশ উৎসব। এদিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেফ সুশান্ত সেনগুপ্ত। তিনি বলেন, ইলিশ উৎসব তাদের কাছে বার্ষিক উৎসবের একটি অংশ হয়ে উঠেছে। এছাড়াও মানুষের এই ইলিশ নিয়ে এত উদ্বেগ তাই আমরা তাজা মাছ সরবরাহকে সঙ্গে রেখে আমাদের এই উৎসববের পরিকল্পনা রেখেছি। তাই এই বছর আমরা পুরভরা মরিচ ইলিশ, বাদামি ইলিশমাছের রোস্ট, বেগুন ইলিশের যুগলবন্দি ইত্যাদি মেনু খাদ্য তালিকায় ব্যবহার করি। এছাড়াও এদিন সুশান্ত বাবু আরো জানান এই রেস্তোরার আরো দুটি আউটলেটেও বাঙালি তাদের সাধ্যের মধ্যে পাবে ইলিশের বিভিন্ন স্বাদ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
