
সুদীপ্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা : ১৪ই জানুয়ারি ২০১৮, পলতার শান্তিনগর বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে মা স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে সাহিত্যের স্বর্ণ সঞ্চয় “ভোরের হাওয়া” গ্রন্থ প্রকাশনা সহ এক মনোজ্ঞ সাহিত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন সাধন মন্ডল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাদল বিশ্বাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি – সাহিত্যিক লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী, পরিমল বৈদ্য,তপন দাস প্রমুখ।মা করুণাময়ী স্মৃতি সাহিত্যের কর্ণধার পরিমল বিশ্বাস তাঁর কিছু গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সভার কাজ শুরু করেন।তাছাড়াও উপস্থিত বহু গণ্যমান্য ব্যাক্তিরাও সকলের সামনে তাদের মুল্যবান বক্তব্য রাখেন। এছাড়া ঐদিন আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত বহু বিশিষ্ট কবি – সাহিত্যিকবৃন্দ।তাঁরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিকস, প্রিন্ট ও ওয়েব মিডিয়ার প্রতিনিধি হিসাবে বেশ কয়েকজন সাংবাদিকগণ।প্রধান অতিথি বরণের সাথে সাথে সাংবাদিক বন্ধুদেরও পুষ্প স্তবক দিয়ে ও ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন অনূষ্ঠানের মূল উদ্যোক্তারা।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
