HNExpress ওয়েব ডেস্ক : আর কিছুদিন পরেই মহালয়া। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা। অশুভর বিনাশে শুভর আগমন। চলুন জেনে নেওয়া যাক এই মহালয়ায় বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন সময় যাবে:-
বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরের শুরুতে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।পরিবারের কোনও সদস্যের সঙ্গে ঝামেলা হতে পারে।
এই সময় মীন রাশির জাতকদের সমস্যার সম্মুখীন হতে হবে। যারা চাকরি করেন, তাদের আয় বৃদ্ধি পাবে। বাড়ি বা জমি সংক্রান্ত কোনও বিষয়ে উদ্বিগ্ন থাকতে পারেন।
কুম্ভ রাশির জাতকদের মোটামুটি কাটবে সেপ্টেম্বর মাস। এই সময় কর্মক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে। কর্মক্ষেত্রে বাড়তি কোনও দায়িত্ব পেতে পারেন। তার ফলে মান-সম্মান বাড়বে।
মকর রাশির জাতকদের ক্ষেত্রে সেপ্টেম্বর মোটামুটি কাটবে। এই সময় আপনার মেজাজ কখনও ভালো থাকবে। কখনও আবার মন-মেজাজ ভালো থাকবে না। কাজে সাফল্য পাওয়ার জন্য আপনাকে বাড়তি জোর দিতে হবে।
মেষ রাশির জাতকদের সেপ্টেম্বর মাস মোটামুটি কাটবে। কথাবার্তার ক্ষেত্রে সংযম বজায় রাখতে হলে। কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না।শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা অনুকূল থাকবে।
এছাড়াও রাশি চক্রের বাদবাকি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বেশ শুভ বলেই মনে করা হচ্ছে। কিছু সমস্যা থাকবে তবে আসন্ন দূর্গাপুজো সবার জীবনেই মঙ্গল ডেকে আনবে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
