সাত পাকে বাঁধা পড়লেন ‘দীপবীর’

বিনোদন

HNExpress ওয়েব ডেস্ক :  সাত পাকে বাঁধা পড়লেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোর ভিলা দেল বলবিয়ানেলোতে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। যদিও নব-দম্পতির কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসেনি। তবে তাঁদেরকে নতুন বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু ব্যক্তিত্বই। একটি সংবাদসংস্থার তরফ থেকেও ‘দীপবীর’-এর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা জানানো হয়। তবে কোনো ছবি প্রকাশ্যে আনা হয়নি। নব-দম্পতিকে বিয়ের প্রথম শুভেচ্ছা জানান বলিউডের পরিচালক, প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে করণ লিখেছেন, ”অসাধারণ সুন্দর এক দম্পতি, নজর না লাগে। শুভেচ্ছা ও অনেক ভালোবাসা রইল।