সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ ১৯৬৯ সাল থেকে পাশ্চাত্যের পোষাকের দুনিয়ায় মূলত আমেরিকান বিপননি সংস্হা ‘গ্যাপ’ কলকাতায় প্রথম নিজেদের অত্যাধুনিক ডিজাইনের সম্ভার নিয়ে বিপননির উদ্বোধন হল দক্ষিন কলকাতার সাউথসিটিতে। পুরুষ,নারী কিংবা শিশুদের আধুনিক পোষাকের সম্ভার গ্যাপ ইন্ডিয়ার উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। এই প্রসঙ্গে উপস্হিত গ্যাপ ইন্ডিয়ার বিজনেস হেড পরাগ দানী বললেন, বর্তমান সময় কলকাতার মানুষের জন্য আমরা প্রথম নতুন ডিজাইনের পোষাকের সম্ভার নিয়ে হাজির হয়ছি। চাহিদা অনুযায়ী কলকাতার বাজার আমাদের কাছে সবথেকে আকর্ষনীয় হবে বলে আশাপ্রকাশ করেন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
