সভ্য হয়েও এখনও অসভ্য

ফ্যাশন বিনোদন

HNExpress ভিকি বিশ্বাস, কোলকাতা : পৃথিবীতে মাতৃ শক্তি সব থেকে বড়ো শক্তি এবং আমরা সবাই সেই মাকে ভালবাসি। কিন্তু আমরা সবাই কেনো জানিনা ভুলে যাই মাঝে মাঝে যে – সব মায়েরাই নারী। সেই অতীতকাল থেকে পুরুষেরা নারীদের প্রতিটি পদক্ষেপে ছোটো করে আসছে, এমনকি বর্তমান যুগেও যেখানে আমরা এত সভ্য হয়েও, এই একটি বিষয়কে পুরুষরা কিছুতেই মানতে পারে না – যে নারী পুরুষের সমতুল্য।

তাই এই ধারণাটি ভুল প্রমান করার জন্য, আরো একবার নারীদের ক্ষমতা সকলের সামনে প্রমান করতে EVENT KRAFT-এর পরিচালনায় গত ৯ই ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ছ’টা নাগাধ, The Stadel Hotel-এ আগামী ৮ই মার্চ ২০২০-র আসন্ন নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে অগ্রিম এক অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে বিভিন্ন মহিলারা যারা সমাজসেবামূলক কাজ করেছেন তাদেরকে সম্মানিত করা হয়। এছাড়া মডেল ইন্ডাস্ট্রিতে আগত নতুন মডেলদের নিয়ে একটি মডেল শো এর আয়োজন করা হয়।

যেসকল অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে বিশেষ ভাবে স্বর্ণময় করে তুলেছিলেন তাঁরা হলেন,

●অহনা শর্মা (MTV Splitsvilla 12)
●জয়া আশান (অভিনেত্রী)
●পায়েল সরকার (অভিনেত্রী)
●মোনানী ঘোষ (অভিনেত্রী)
●সম্পূর্ণ লাহিড়ী (অভিনেত্রী)
●টুম্পা পাল (অভিনেত্রী)
●শ্রীমা ভট্টাচার্য্য (অভিনেত্রী)
●শর্মিষ্ঠা আচারিয়া (অভিনেত্রী)
●পরিচিতা সিংহ (অভিনেত্রী)
●পৌলোমী সাহা (টলিউডের গায়িকা)
●সম্রাজ্ঞী সাহা (অভিনেত্রী)
●মধুমিতা চৌধুরী (অভিনেত্রী)
●পল্লবী জাসওয়াল (আন্তর্জাতিক শরীরচর্চা চ্যাম্পিয়ন)
●পূজা সাহা (Youtuber)
●রিয়াংকা সাহা (কলকাতার শীর্ষ ব্লগার)
●দেবলীনা নন্দী (Youtuber)

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
◆প্রমোদ চৌধুরী, ◆সৌরভ কর্মকার, ◆জুলফি আব্বাস, ◆রঞ্জিত বিশ্বাস, ◆সৌড়াজ ভৌমিক, ◆রঞ্জন কুমার নাথ, ◆প্রতীক ডাইং শর্মা, ◆অরিত্র দত্ত, ◆সুব্রত চক্রবর্তী, ◆রাহুল ভট্টাচার্য, ◆কার্তিক সিংহ, ◆তপন ঘোষ, ◆প্রদীপ্ত ভাস্কর সাহা, ◆তথাগত ঘোষ, ◆মুকুল জি, ◆দিব্যেন্দু সরকার লাহিড়ী, ◆টি. কে. ঘোষ ছাড়াও আরো অনেক গন্যমান্য ব্যক্তি বিশেষ।

এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে যারা যারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে EVENT KRAFT-এর পাশে দাঁড়িয়েছেন ও যাদেরকে ছাড়া এই বৃহৎ অনুষ্ঠানটি করা সম্ভব হতো না তারা হলেন,
Co Sponsor:- The Jewellery Xpert.in
Powered by:- Naicy
Hospitality Partner:- Stadel Hotel (Salt Lake)
Auto Partner:- Certitude Cars
Makeup Partner:- Lakme Academy
Production Partner:- Ahalay Halder Event
Gift Partner:- Bios Care
Media Partner :- HN Express (www.hnexpress.in)