অরিজিত দে, কলকাতা : আজ ২৮শে এপ্রিল শোভাবাজার রাজবাড়িতে এক বিশাল সাড়ম্বরের সহিত সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সৃজিত মুখার্জীর পরবর্তী ছবি ‘উমা’র ট্রেলার । ছবিটি সেন্ট জর্জ, ওন্টারিওর বাসিন্দা ইভান লিভারসেজের সত্যিকারের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ছবিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সারা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সায়ন্তিকা ব্যানার্জী। এছাড়াও ছবিতে রয়েছেন অঞ্জন দত্ত, অনির্বান ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নীল দত্ত, বাবুল সুপ্রিয়, গার্গী রায়চৌধুরী, অভিজিৎ গুহ, সায়ন্তনী গুহঠাকুরতা, আম্বরিশ ভট্টাচার্য, পার্থ সেন প্রমুখ। ছবিতে আবহ সঙ্গীতে রয়েছেন অনুপম রায়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
