ওয়েবডেক্স নিউজ : জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা। আজ উদ্বোধন হল তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
