সপ্তর্ষি সিংহ, কলকাতা (HNExpress) : স্প্যানিশ গিটার কিংবা স্প্যানিস ওয়াইনের পাশাপাশি কলকাতায় স্পেনের ফুটবল ক্লাব গুলির অনুরাগীর সংখ্যা কম নয় শহরে। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ডের এখনও দেখা নেই শহরে। যদিও তিন বছর আগে টাটা গোষ্ঠীর হাত ধরে ভারতে এসেছে বিশ্বের বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড জারা ও মাসিমো দুত্তি এবং এদেশে বড় ছোট ৭টি শহর মিলিয়ে ২১টি দোকান রয়েছে। শুধু ব্যাতিক্রমী কলকাতাতে নেই জারা। তবে জারা কলকাতায় না এলেও ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড গুলি ভিড় করেছে। গতকাল কলকাতায় চতুর্থ ওয়েস্টসাইড বিপননির উন্মোচন করেন টাটা গোষ্ঠীর কর্নধার ফিলিপ আউল্ড। ২৭ হাজার বর্গ ফুটের এই বিপননিটি কলকাতায় সবচেয়ে বড় দোকান। আউল্ড বললেন এ বছর আমরা পূর্ব ভারতে ১০টি নতুন ওয়েস্টসাইড খুলব, গোটা দেশে মোট ৩০টি। এই মূহুর্তে সারা দেশে ১২৬টি ওয়েস্টসাইড রয়েছে। কম দামি পোশাকের জন্য বছর খানেক আগে জুডিও ব্র্যান্ডে নতুন রিটেল চেন খোলে ট্রেন্ট। ১৭-১৮ অর্থ বছরে ট্রেন্টের বিক্রি বেড়েছে ২০ শতাংশ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
