HNExpress ওয়েব ডেস্ক : সব বয়সের মহিলারা ঢুকতে পারবেন শবরীমালা মন্দিরে। এমনটাই জানাল সু্প্রিমকোর্ট। সবার মন্দিরে ঢোকার ক্ষেত্রে সমান অধিকার রয়েছে। শীর্ষ আদালতের রায়ে এখন থেকে সব বয়সের মহিলাদের জন্যই কেরলের ওই শতাব্দী প্রাচীন মন্দিরের দরজা খুলে গেল। এর আগে আয়াপ্পার মন্দিরে ঋতুমতী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ১০-৫০ বছরের মহিলাদের ওই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বধীন বেঞ্চে ওই মামলাটির শুনানি চলছিল। ঐতিহাসিক ওই মামলার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, আরাধনার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য থাকতে পারেনা। ১০-৫০ বছরের মেয়েদের মন্দিরে প্রবেশের অধিকার কেড়ে নেওয়া সংবিধানের পরিপন্থী। যে দেশে দেবী পূজিত হন সেখানে এই বৈষম্য চলতে পারে না। সবরীমালা মন্দিরে ভক্তদের ঢোকার ক্ষেত্রে যে বাধা নিষেধ আরোপ করা হয়েছে তা কোনও ধর্মীয় আচার হতে পারে না। এক্ষেত্রে বেঞ্চের ৫ বিচারপিতর মধ্যে ৪ জনই একমত। একমাত্র বিচারপতি ইন্দু মালহোত্রা দ্বিমত পোষণ করেছেন। তাই ৫৩ বছরের পুরানো প্রথাকে বাতিল করল সুপ্রিমকোর্ট। এর আগেও বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্টকে কেরল সরকার জানিয়েছে তারা মহিলাদের মন্দিরে ঢুকতে দেওয়ার পক্ষে। কেরলের মন্ত্রী কে সুরেন্দ্রন বলেছিলেন, ”মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দেওয়া উচিত বলে মনে করে রাজ্য সরকার। হলফনামায় নিজেদের অবস্থান আমরা জানিয়েছি। এবার আদালতকেই সিদ্ধান্ত নিতে হবে। রাজ্য সরকারের মতামতের সঙ্গে সম্মত দেবস্বম বোর্ড।”

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
