HNExpress ওয়েব ডেস্ক : ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০ ম্যাচের আগেরদিনই একনা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নাম বদলে রাখা হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। স্টেডিয়ামের নতুন নাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক স্টেডিয়াম। লখনঊ কেন্দ্র্ থেকে সাংসদ হতেন অটলবিহারী বাজপেয়ী। সেই লখনৌর ক্রিকেট স্টেডিয়াম তাঁর নামে করায় খুশি লখনঊবাসী।
জানা গিয়েছে, সোমবার রাতেই প্রধান সচিব(হাউজিং)নীতিন রমেশ গোকরণকে নির্দেশ দেওয়া হয়েছে নাম পরিবর্তনের কাজ শুরু করে দেওয়ার। ক্ষমতায় থাকাকালীন এই ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করিয়েছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নামবদলের প্রস্তাবে স্বাক্ষর করেছেন রাজ্যপাল রাম নায়েক। তবে এখনই নাম পরিবর্তন সম্ভব নয়। Lucknow Development Authority জানিয়েছে, চুক্তির কারণে স্টেডিয়ামটি সম্পূর্ণ হওয়ার পরই নামপরিবর্তন সম্ভব।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
