রেললাইনে বোমাতঙ্ক বন্ধ ট্রেন চলাচল

কলকাতা

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শিয়ালদা দক্ষিণ শাখায় পার্কসার্কাস স্টেশনে বোমাতঙ্ক। রবিবার সকাল ১০ টা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখায় পার্কসার্কাস স্টেশনের পাশে বোমা আছে বলে খবর ছড়ায়। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল, সকাল থেকে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। তল্লাশি শুরু করে জিআরপি ও আরপিএফের আধিকারিকরা। তবে কোনও বোমা পাওয়া যায়নি। যদিও তল্লাশিতে শেষ পর্যন্ত বোমা নয়, উদ্ধার হয় বাজি। এরপর সাড়ে ১১ টা নাগাদ ফের ট্রেন চলা শুরু হয়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, কোনও বোমা পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য আমরা ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। রেল লাইনের উপর থেকে নিরাপত্তাকর্মীরা শব্দবাজি উদ্ধার করে।