HNExpress ওয়েব ডেস্ক : প্রথম দিনেই সব আশঙ্কা পেরিয়ে নতুন রেকর্ড গড়লো সুপারস্টার আমির খান ও অমিতাভ বচ্চন জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ঠ্গ্স অফ হিন্দুস্তান’। গতকাল ৮ নভেম্বর বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাই ‘ঠ্গ্স অফ হিন্দুস্তান’। ‘বাহুবলী ২’কেও পেছনে ফেলে দিলো আমিরের ছবিটি। পৃথিবী ব্যাপী মোট ৭ হাজার স্ত্রিনে মুক্তি পায় ‘ঠ্গ্স অফ হিন্দুস্তান’। জানা যায় ভারতেই ছবিটি ৫ হাজার স্ক্রিনে মুক্তি পায়। এই ৫ হাজার স্ক্রিন থেকেই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫০ কোটি রূপি। ছবির মোট বাজেট ছিলো ৩০০ কোটি রূপি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামি দুই দিনের মধ্যেই ছবিটি শত কোটির স্পর্শ করবে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
