শান্তি রঞ্জন দাস, রায়গঞ্জ : রায়গঞ্জের উকিল পাড়া এলাকার টাউন ক্লাব মাঠের গলিতে রায়গঞ্জের এক নামি-দামি রেস্টুরেন্ট সৌরভ রেস্টুরেন্ট এ আজ সন্ধ্যা ৭ঃ ৩০ মিনিটের নাগাত আগুন লাগে। গ্যাসের পাইপ লিক করায় আগুন লেগেছে বলে জানা যায়, তবে তেমন কোন ক্ষতি হবার আগেই তা নিয়ন্ত্রণে আসে সেই রেস্টুরেন্টের কর্মচারিদের প্রচেস্টায়। আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ এবং তা নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে ওই পাইপ ব্যবহারের ফলে তা নষ্ট হয়ে যায়, যার ফলে আগুন লাগার ঘটনা ঘটে। তবে রেস্টুরেন্ট থাকা বাকি মানুষদের কোনরকম ক্ষয়-ক্ষতি হয়নি।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
