সমীর দাস, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে মোটেল এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এই মোটেল গুলির পোশাকি নাম ‘পথ সাথী’। এখন রাজ্যের ২৩টি জেলাতেই পথ সাথী মোটেল আছে। প্রতিটি মোটেলেই শৌচালয় ও থাকার ঘর আছে। বাতানুকূল ও সাধারন দুই ধরনের ঘরই আছে। এই মোটেলগুলিতে মানুষ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাতরাশ ও নৈশভোজও সারতে পারবেন। ভবিষ্যতে আরও মোটেল তৈরী হবে। এই মোটেলগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। এতে মহিলারাও স্বাবলম্বী হচ্ছেন। প্রাতরাশ ও নৈশভোজ তৈরী করা থেকে শুরু করে পরিবেশনও এই মহিলারাই করেন।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের। তাই তিনি ২০১১তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন। রাজ্য সড়ক ও জাতীয় সড়কের সংস্কারের পর এখন অনেকেই গাড়িতে করে দূর-দূরান্তে যাতায়াত করেন। প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরী হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই, মোটেলের প্রয়োজনও বাড়ছে। স্বাভাবিক ভাবেই, এই প্রকল্পের সাফল্য তুঙ্গে। কোনও কোনও মোটেল সারা বছর বুক করা থাকে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
