HNExpress নিজস্ব প্রতিনিধি,কলকাতা : ফের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে বসেই মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত দশ’টা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, তথ্য প্রযুক্তি দপ্তর থেকে সরিয়ে বায়ো টেকনোলজি দপ্তরে দায়িত্ব দেওয়া হল ব্রাত্য বসুকে। তাঁর বদলে অর্থমন্ত্রী অমিত মিত্রকে দেওয়া হলো তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব। অন্যদিকে, ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে পরিকল্পনা দপ্তরের পাশাপাশি কৃষি ও মৎস দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
