রাগা মিউজিক থেকে মুক্তি পেল কাকলির দু’দুটো মিউজিক এ্যালবাম

কলকাতা বিনোদন

হীরক মুখোপাধ্যায়, কলকাতা : সঙ্গীত জগৎ-এর অন্যতম নামজাদা সংস্থা রাগা মিউজিক থেকে আজ মুক্তি পেল স্বনামধন্য কণ্ঠ সঙ্গীতশিল্পী ডঃ কাকলী ঘোষের দু’দুটো মিউজিক এ্যালবাম ৷
এর মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীতের অন্যটা নজরুলগীতির ৷

“বাজাও বীণা” শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের এ্যালবামের পাশাপাশি একই শিল্পীর গাওয়া কাজী নজরুল ইসলাম বিরচিত শ্যামাসঙ্গীতের আর এক এ্যালবাম “জগতজননী শ্যামা” ও আজ মোড়কমুক্ত হলো।

রসায়ণ শাস্ত্রে ডক্টরেট অব সায়েন্স ডিগ্রীধারী ডঃ কাকলি ঘোষ এর আগেও অনেক গান গেয়েছেন ৷
রবীন্দ্রসঙ্গীতের ওপরই রয়েছে ডঃ ঘোষের ১৫ টা সিডি ও ১ টা ক্যাসেট ৷
এছাড়াও পূরবী দত্ত-র পরিচালনায় ডঃ কাকলি ঘোষ-এর রয়েছে আরো ২ টো কমপ্যাক্ট ডিস্ক ৷

আজ কলকাতা প্রেস ক্লাবে অনেক গণ্যমান্যদের উপস্থিতিতে ডঃ কাকলি ঘোষ এর দু’দুটো সিডির বহিঃপ্রকাশ ঘটলো ৷