রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য বৈঠকী আড্ডা

জেলা বিনোদন

HNExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার সাহিত্য অকাদেমি এর পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। “সাহিত্য বৈঠকী আড্ডা ” শীর্ষক অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনা জেলার প্রায় দেড়শো কবি, সাহিত্যিক , লেখক ও শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের সাহিত্য সৃষ্টি সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জিসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন আকাদেমির পক্ষ থেকে জেলার তিনজন কৃতি সন্তানকে সম্মাননা দেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন স্বভাব কবি ইন্দ্রানীল মুখোপাধ্যায়, বাস্তব কবি অমৃতেন্দু মন্ডল এবং ছড়াকার সুদিন বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা সাহিত্য অকাদেমি এর সম্পাদক তাপসকুমার সরকার বললেন, ‘আগামীতে এই জেলাতে একটি সাহিত্য ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বললেন , এত সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই সংস্থাকে নানাভাবে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আমার তরফ থেকে আআগামীদিনে সব ধরনের সহযোগিতা করার ইচ্ছা রইল। সংস্থার সভাপতি অরুন পাল বললেন , এত বড় বড় অনুষ্ঠান করার পরও কিছু মানুষ বিকৃত সমালোচনা করেন। অথচ উত্তর চব্বিশ পরগনা সাহিত্য অকাদেমি এই জেলার কবি, সাহিত্যিকদের স্বার্থের দিকে তাকিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে দুই কবির দু’টি কাব্যগ্রন্থ প্রকাশ করেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। অনুষ্ঠানে শতাধিক কবি ও সাহিত্যিক তাঁদের কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক সুদিন বিশ্বাস ।