‘রং নাম্বার’-এর ট্রেলার লঞ্চ

বিনোদন

HNExpress অরিজিৎ দে, কলকাতা : গত ১০ই এপ্রিল স্বস্তিকা ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ও প্রযোজক জয়দেব সমাদ্দার এবং শুভেন্দু পণ্ডিত পরিচালিত ছবি ‘রং নাম্বার’-এর ট্রেইলার লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার ট্রাম ডিপোতে। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, সৌরভ দাস, সায়নী ঘোষ, দুর্গা সাঁতরা, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কল ও রেশমি সেন প্রমুখ। ছবির মূল গল্প দুই বন্ধুর জীবনে নতুন ভালোবাসাকে কেন্দ্র করে। যেখানে তারা তাদের জীবনে ঠিক বিপরীত চরিত্রের ভালোবাসার মানুষদের খুঁজে পাবে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল মজুমদার। এই ছবিতে মোট ৫টি গান রয়েছে। ছবিতে যারা যারা গান গেয়েছেন তারা হলেন, রাজ বর্মন, তিমির বিশ্বাস, সঞ্চিতা রায়, রুপম ইসলাম, রাহুল মজুমদার প্রমুখ। এবং ছবিটি কোলকাতার বিভিন্ন অঞ্চলে শুটিং করা হয়েছে। আগামী ১০ই মে ছবিটি মুক্তি পেতে চলেছে।