যোগী সরকারের নির্দেশে এলাহাবাদের নতুন নামকরণ

দেশ

HNExpress ওয়েব ডেস্ক : যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম পরিবর্তন করে শহরটিকে নতুন নামকরণ করলেন প্রয়াগরাজ। উত্তরপ্রদেশ  সমস্ত সরকারি দফতরে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। শনিবার এলাহাবাদের জেলাসাসক সুহাস এলওয়াই জানালেন, প্রয়াগরাজ নাম ব্যবহারের জন্য সবকটি সরকারি অফিসে নির্দেশিকা পাঠানো হয়েছে।  শুক্রবার এলাহাবাদের নাম পরিবর্তনে শিলমোহর দেন রাজ্যপাল রাম নায়েক। মঙ্গলবার ঐতিহাসিক শহরটির নাম এলাহাবাদ থেকে বদলে প্রয়াগরাজ করার অনুমোদন দেয় উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। এক বিজেপির মুখপাত্র বলেন, ”আকবরের ভুল শোধরালো বিজেপি সরকার”। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, সাধারণ মানুষের ইচ্ছাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। জানুয়ারিতে কুম্ভমেলার আগে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের ইতিমধ্যেই সমালোচনা করেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। তবে সব সমালোচনা উড়িয়ে যোগী আদিত্যনাথ স্পষ্ট জানান, ”যাঁরা সমালোচনা করছেন, তাঁরা এলাহাবাদের ইতিহাস জানেন না। সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই তাঁদের। তাই এর বেশি কিছু আশা করা যায় না”।   শুধুমাত্র এলাহাবাদই নয়, ভারতের বিভিন্ন প্রসিদ্ধ শহরের নামবদল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।