সমীর দাস, কলকাতা : একই রাজ্য অথচ এতকাল অস্বাভাবিক প্রতিটি মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক যে ময়নাতদন্ত , তা চলে আসছিল ভিন্ন ভিন্ন নিয়মে৷ শহরের মেডিক্যাল কলেজে এক রকম, জেলায় অন্য রকম৷ এহেন ব্যবস্থাটা বদলাতে চলেছে৷ গোটা রাজ্যে চালু হতে চলেছে ময়নাতদন্তের অভিন্ন নিয়ম, পদ্ধতি৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২০১৫ সালে তৈরি হয় প্রথম খসড়া নিয়মাবলি৷
কী থাকবে নয়া নিয়মাবলিতে? প্রথমত, কোন পদ্ধতিতে ময়নাতদন্ত সম্পন্ন করবেন এক জন বিশেষজ্ঞ, সেটা চিহ্নিত করা রয়েছে৷ পাশাপাশি , মর্গের পরিবেশ কেমন হবে , আকার -আয়তন কেমন হবে , তা -ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ৫ পাতার ‘এসওপি ’তে৷ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও দিশা দেখাতে চলেছে নয়া নিয়মাবলি৷
মাস তিনেক হল , কলকাতার মর্গে হওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সরাসরি ডাউনলোডের পদ্ধতি চালু হয়েছে৷ মৃতের ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওটিপি৷ সেই ওটিপি -র সাহায্যে ময়নাতদন্তের রিপোর্ট এখন সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন নিকটজনেরা৷ এই পদ্ধতি যাতে গোটা রাজ্যেই চালু হয় , সেই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
