সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ দীর্ঘদিন ধরে চলছে সচিব অঞ্জন মিত্র বনাম মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্যদের সংঘাত। যার জেরে গত ৩০ এপ্রিল ইস্তফা দিয়েছিলেন সেই ১৪ জন সদস্য। আজ ক্রীড়া সাংবাদিক ক্লাবে তাদের উপস্হিতিতে ক্লাব সচিবের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তারা। ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, অর্থ সচিব দেবাশিষ দত্ত ও সৃঞ্জয় বসু সহ অন্যান সদস্যদের উপস্হিতিতে অঞ্জনের বিরুদ্ধে ক্লাব সংক্রান্ত মতবিরোধ নিয়ে জানিয়ে দিলেন তাদের পদত্যাগের কারণ। খেলোয়াড জীবন থেকে মোহনবাগানের সাথে জড়িত ফুটবল সচিব সত্যজিত ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, প্রয়োজনে ক্লাবের মালি হতে পারি কিন্তু প্রতারক হতে পারব না। ফুটবল সচিবের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সত্যজিতের বিরুদ্ধে সচিব অঞ্জন মিত্র বললেন কে সত্যজিৎ? ক্লাবে ১ টাকা এনেছেন? আজ সেই প্রশ্নের উত্তরে সত্যজিত বাবু বললেন, আমি কে সেটা ডার্বির পাতা থেকে জেনে নিন। আর সমর্থকদের জিঞ্জাসা করুন তারা উত্তর দেবেন। এদিন সদস্য সঞ্জয় ঘোষ বললেন, আমি নিজে অঞ্জন বাবুকে অনুরোধ করেছিলাম সমস্যা মেটানোর জন্য কিন্তু তাঁর উত্তর সেটা এখন আর সম্ভব না। অনেকের ধারনা দেবাশিষ আর সৃঞ্জয়ের চাপে বাকি সদস্যরা পদত্যাগ করেছেন। সেই উত্তর দিতে গিয়ে দেবাশিষ দত্ত বলেন আজ সবাইকে এখানে হাজির করেছি তাঁরা জানান এটা সত্যি কী না! সেটা যদি হত তবে আমরা যেদিন পদত্যাগ করেছিলাম সেদিন করতে পারতাম। তবে এই মূহুর্তে যা পরিস্হিতি সেই বিষয়ে বললেন, আমরা ক্লাবের বিরুদ্ধে একজোট হইনি আমরা প্রত্যেকে চেষ্টা করছি সমস্যা সমাধানের। আমাদের মতবিরোধ অঞ্জন মিত্রের সঙ্গে সুতরাং তিনি ৪মে কলকাতা ফিরলে পুরো বিষয়টা জানান হবে। আমরা প্রত্যেকে চাই যেভাবে ২৫ জন খেলোয়াড নিয়ে এসে দল তৈরী হয়েছে সেটা যেন ধরে রাখা যায়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
