মৃগনায়নি সম্মান ১৭-১৮

বিনোদন

HNExpress অরিজিৎ দে, কোলকাতা : আগামী ১৮ই আগস্ট কাকুরগাছি উৎসব মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে মৃগনায়নি সম্মান ২০১৭-১৮ । এইদিন উইভার বুটিকস ডিজাইনিং এয়ার্ড দেওয়াও হবে বিশিষ্ট জনেদের। এখানে দশটি জেলার বারো জন তাঁতি দের কালেক্শন সংগ্রহ করে এই শো অনুষ্ঠিত হতে চলেছে। এখানে বারো জন মডেল তাদেরই তৈরি পোশাক পরে এই শো তে হাঁটবে। এইদিন এই অনুষ্ঠানের কর্ণধার রাজশ্রী দাস জানান আমাদের রাজ্যে যে উন্নতমানের তাঁত বোনা হয় সেই তাঁতি দের নতুন এক দিশা দেখানোই হলো মৃগনায়নির মূল উদেশ্য। এইদিন অনুষ্ঠানের শেষে সেরা তিনজন এই এয়ার্ড পাবে। এবং এই শো এর মূল চমক হলো এখানে পুরো কোরিওগ্রাফি করছেন তেজাস গান্ধী।