ওয়েবডেক্স নিউজ : হুগলী জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ রাজ্য সেচ দপ্তরের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হবে পরিকাঠামোগত সংস্কার করা – যেমন, বাঁধগুলিকে শক্ত করা, নদীকে পলিমুক্ত করা এবং খাল পরিষ্কার করা।
এই প্রকল্পটি দুই পর্যায়ে করা হবে- প্রথম পর্যায়ে আরামবাগ থেকে গোঘাট ও দ্বিতীয় পর্যায়ে খানাকুল থেকে পুরসুরা। প্রথম পর্যায়ে খরচ হবে ৬০ কোটি টাকা ও পরের পর্যায়ে ৮০ কোটি টাকা।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে দুটি মাস্টার প্ল্যান তৈরী করা হয়েছে। একটি মাস্টার প্ল্যান কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিঙের জন্য। এবং অন্যটি মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
