‘মিস এন্ড মিসেস অপ্সরা ২০১৮’ সম্মানে ভূষিত হলো সঙ্গীতা

ফ্যাশন

HNExpress অরিজিৎ দে, কোলকাতা : সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠল বর্ধমান শহরের শ‌্যামলালের বাসিন্দা সঙ্গীতা সিনহা। দুদিন আগেও তিনি ছিলেন এক সাধারণ গৃহবধূ। এক রাতেই বদলে গেল তার জীবনের চিত্রটা। সে এখন একজন সেলিব্রিটি। গত ১লা সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত মিসেস ইন্ডিয়া ২০১৮ প্রতিযোগিতায় তিনি অর্জন করে নিলেন মিসেস ইন্ডিয়া অপ্সরার ক্রাউন। সোমবার কলকাতার ফ্লোটেলে তারই উদ্যেশ্যে হয়ে গেল এক সাংবাদিক বৈঠক। এই দিন অনুষ্ঠানের উপস্থিত ছিল সঙ্গীতা সিনহা, বর্ধমানের মেসার্স ইক্যুইপ সংস্থার কর্ণধার মনোজ গোস্বামী, প্রখ্যাত মডেল ও অভিনেত্রী এবং মেসার্স ইক্যুইপের ব্র্যান্ড এমবাসাডর কুইন ও চলচ্চিত্র পরিচালক রণ রাজ।

 

যে রাঁধে সে চুলও বাঁধে এই দিন সঙ্গীতার কথাতেই তার প্রমান পাওয়া গেলো। বর্ধমানে তার একটি কিন্ডারগাডেন সহ নাচের স্কুল আছে যেখানে সমস্ত শিশুদের শিক্ষার প্রসার ঘটানো হয়। সবকিছুর পর সেখান থেকে নিজেকে সে আর ভালো জায়গায় নিয়ে যাবার সেই চেষ্টা চালিয়ে আজ সে এই জায়গা অর্জন করে নিতে পেরেছে।তার এই সাফল্যের ক্ষেত্রে বিশাল ভাবে তাকে সাহায্য করেছে মেসার্স ইক্যুইপ।এছাড়াও মডেলিং নিয়ে আগামী দিনে যারা কাজ করতে ইচ্ছুক তাদের নতুন দিশা সঙ্গীতা। আগামী দিনে ভালো কাজের সুযোগ পেলে সিনেমাতেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সে। মেসার্স ইক্যুইপ এর কর্ণধার মনোজ গোস্বামী বলে সঙ্গীতা নিতান্ত এক গৃহবধূ সেখান থেকে মিস অপ্সরা তার এই দীর্ঘদিনের যাত্রায় আমরা থাকতে পেরে আমরা আপ্লুত।। মুম্বাইএ আয়োজিত মিস এন্ড মিসেস অপ্সরা ২০১৮ প্রতিযোগিতায় সেরার সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ২৬ জন প্রতিযোগীর মধ‍্যে সেরার মুকুট উঠেছে বর্ধমানের সঙ্গীতার মাথায়।এর পর তাদের লক্ষ তারা মিসেস ইন্ডিয়া প্যাশেফিক, যেটা জাপানে হবে ও আগামী ৭ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা তার প্রস্তুতি নিচ্ছেন এখন থেকেই তারা।