সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল দুই শিল্পীর অ্যালবাম। গ্যালারী গোল্ডে সঙ্গীত শিল্পী মহুয়া ব্যানার্জীর কন্ঠে কথা দেবো না ও অপর শিল্পী শুভ্রজিৎ আদকের কন্ঠে আলো ছায়া নামক দুটি অ্যালবাম প্রকাশিত হল। সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী মনোময় ভট্টাচার্য,সুজয় প্রসাদ ঘোষ,টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সুজয় বসু ও মিউজিক কম্পোজার গৌতম সুস্মিতের উপস্হিতিতে অ্যালবাম দুটি প্রকাশিত হল। আধুনিক বাংলা গানের সম্ভার শ্রোতাদের কাছে আকর্ষনীয় হবে বলেই এদিন দুই শিল্পীই আশা প্রকাশ করেন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
