HNExpress ওয়েব ডেস্ক : নানা পাটেকর ‘হর্ণ ওকে প্লিজ’এর নির্দেশক রাকেশ সারাং ও কোরিওগ্রাফার গণেশ আচারিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশন। দশ দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে বলা হয়েছে তাদের। তনুশ্রী মহারাষ্ট্র মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তনুশ্রীর দেখানো পথেই হেঁটেছেন কঙ্গনা, ফ্লোরা সাইনি, বিনতা নন্দার মতো তারকারা। ইতিমধ্যেই কুইনের পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুখ খোলার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না তনুশ্রীর। বলিউডের একাংশই তাঁর পক্ষ নিয়ে সরব হয়েছেন। শুধু অভিযুক্তদেরই নোটিশ পাঠানো হয়নি। পাশাপাশ তনুশ্রী দত্তের অভিযোগের প্রেক্ষিতে অভিনেত্রীকেও মহিলা কমিশনের দপ্তরে ডেকে পাঠানো হয়। গোটা ঘটনায় বয়ান রেকর্ডের জন্যই ডেকে পাঠানো হয়েছে তনুশ্রীকে। গতকালই সাংবাদিক বৈঠক করেন নানা পাটেকর। যেখানে ঘটনা সম্পর্কে সেভাবে মুখ খুলতে চাননি তিনি।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
