মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শিবির

ওয়েব ডেস্ক জেলা

ওয়েবডেক্স নিউজ : শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপরায় মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন তিনি। এছাড়াও এদিনের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন, মেয়র পরিষদ পরিমল মিত্র ,শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। পরিমল মিত্র তার বক্তব্যে জানান,পুরনিগমের দায়ীত্বভার কাঁধে নেবার পর থেকেই,শিলিগুড়ির মহানাগরিক মহিলাদের স্বনির্ভরের লক্ষে নানা পদক্ষেপ নিয়ে চলেছেন।তিন লক্ষাধিক টাকা ব্যয়ে করে তৈরি করা এই শিবিরের সকল মহিলাদের তিনি আগাম শুভেচ্ছা জানান।অন্যদিকে স্থানীয় কাউন্সিলর  শরদিন্দু চক্রবর্তী  জানান,শহর শিলিগুড়ির সার্বিক উন্নয়নের প্রধান ভিত,মহিলাদের কাঁধে। তারা স্বনির্ভর হলেই,শহর শিলিগুড়ির উন্নয়ন লক্ষ্য করা যাবে।আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই পুরনিগমের মেয়র নানাবিধ প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভরের লক্ষে নেমেছেন। তার এই মানসিকতাকে স্বাধুবাদ জানান তিনি।মেয়র নিজের বক্তব্যে জানান,বিভিন্ন ওয়ার্ডের ১০৫ জনকে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে ৫০ জন বিউটিশিয়ান,৩০ জন স্পোকেন ইংলিশ ও বাকি ২৫ জন কম্পিউটার প্রশিক্ষণ নেবে। বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি মহিলাদের স্বনির্ভর হবার প্রাসঙ্গিকতা সম্পর্কএ   তিনি আলোচনা করেন।