মধ্যমগ্রামে শুরু হল সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা

খেলাধুলো

HNExpress অলোক আচার্য, নববারাকপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের সঙ্গে জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে সম্প্রীতি কাপ ফুটবল। তারই অঙ্গ হিসাবে মধ্যমগ্রাম ২৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিধান পল্লীর পল্লীশ্রী ময়দানে রবিবার বিকালে শুরু হল আটটি দলের অনুর্ধ্ব ১৬ সারা বাংলা আমন্ত্রণমূলক নক আউট ফুটবল প্রতিযোগিতা। ফুটবলে কিক অফ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন মধ্যমগ্রামের বিধায়ক তথা পুর প্রধান রথীন ঘোষ। মাঠে উপস্হিত ছিলেন বারাসাতের পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, মধ্যমগ্রামের পুর পারিষদ সদস্য প্রকাশ রাহা, নিমাই ঘোষ, পৌরমাতা সুতপা ব্যানার্জি, সোমা মণ্ডল, বর্ণালী দাস বিশ্বাস, ফুটবলার তপন মাইতি, অতীত দিনের ফুটবলার অভিজিৎ রায় চৌধুরি, রতন দাস, সমাজ কর্মী পাঁচু গোপাল ব্যানার্জি, কমিটির প্রধান পৃষ্ঠপোষক গৌতম ব্যানার্জি প্রমুখ। এদিন মধ্যমগ্রামের পল্লীশ্রী ২-০ গোলে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে। পল্লীশ্রীর পক্ষে জয়সূচক গোল দুটি করে উইলিয়াম লাল গ্লোলিয়েন ও বিজয় দাস। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আকাশ ওরাও। ফাইনাল খেলা ১০ই জুন। প্রতিযোগিতায় অপর দল গুলি হল নববারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোটর্স, নবারুণ সংঘ, জপুর ইউনাইটেড, ইউনাইটেড বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, বারাসাত ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমি। এদিন খেলা দেখতে এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এদিন খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পরিচয় পর্ব করেন বিধায়ক ও জনপ্রতিনিধিরা। এরপর সুদৃশ্য ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করা হয়।