ভোরের আলো ফোটার আগেই দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে ভীড়

রাজ্য

 HNExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণেশ্বর : দীপাবলি উত্‍সবে মেতে উঠেছে সমগ্র রাজ্যবাসী। এই উত্‍সবের মুরশুমে রাজ্যবাসীকে মুখমন্ত্রীর উপহার  দক্ষিণেশ্বরে স্কাইওয়াক। সোমবার স্কাইওয়াকের উদ্বোধন করার পর এদিন সকাল থেকেই স্কাইওয়াকে চড়ে সোজা মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। মঙ্গলবার ভোর থেকেই ভক্তের ঢল নামতে শুরু করেছে দক্ষিণেশ্বর মন্দিরে।

  এই স্কাইওয়াকে রয়েছে থ্রি-ডি আলোকসজ্জা। ৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। স্কাইওয়াকের ভিতরে পুজোর সামগ্রী কেনার জন্য বেশ কয়েকটি দোকানও রয়েছে। সেই দোকান থেকেই পুজোর জিনিসপত্র কিনে সোজা মন্দিরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। ট্রেনে, বাসে, লঞ্চে যে-ই আসছেন, সটান উঠে পড়ছেন স্কাইওয়াকে। তাই ভিড়, যানজট এড়িয়ে স্কাইওয়াক দিয়ে সোজা মন্দিরে পৌঁছে যেতে পেরে খুশি দর্শনার্থীরাও। স্কাইওয়াকটি লম্বায় ৩৮০ মিটার ও চওড়ায় ১০ মিটার। স্কাইওয়াকে রয়েছে ১২টি চলমান সিঁড়ি, ৮টি সিঁড়ি ও ৪টি লিফট। অত্যাধুনিক এই স্কাইওয়াকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে সিসিটিভি সবই রয়েছে।