হীরক মুখোপাধ্যায়, কলকাতা : ৫ই মে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ভোজপুরী সিনে এওয়ার্ড নাইট ২০১৮ ৷
আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে একথাই বলেন অনুষ্ঠানের আয়োজকগণ ৷
প্রসঙ্গতঃ বলে রাখা প্রয়োজন , এই প্রথম কলকাতায় আয়োজিত হতে চলেছে ভোজপুরী সিনে এওয়ার্ড নাইট ৷
আয়োজকবৃন্দের তরফ থেকে কলকাতার সাংবাদিকদের আজ জানানো হয়, “অনুষ্ঠানের দিন শুধু ভোজপুরী ফিল্ম ইণ্ডাস্ট্রী-র সাথে যুক্ত সেরা নায়ক-নায়িকা , খলনায়ক-খলনায়িকা, পার্শ্ব চরিত্রে অভিনয় করা শিল্পীরা বা গায়ক-গায়িকা, নির্দেশক-নির্দেশিকা , প্রযোজক-প্রযোজিকা বা ক্যামারাম্যানইরাই স্বীকৃতি পাবেননা ; অনুষ্ঠান মঞ্চে মনোরঞ্জনেরও এলাহী ব্যবস্থা থাকবে ৷
ভোজপুরী সংস্কৃতির অঙ্গ রূপে ঐদিন আগত অতিথিবৃন্দের মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকবেন ভোজপুরী ফিল্ম ইণ্ডাস্ট্রী-র সুপারস্টাররা ৷
সঙ্গীত-নৃত্য ও হাস্যকৌতুক নিয়ে হাজির থাকবেন মনোজ তেওয়ারি, রবিকৃশান, কেশরীলাল যাদব, পবন সিং, কাজল রাঘওয়ানী, অক্ষরা সিং, অঞ্জনা সিং, আম্রপালী দুবে সহ অনেকেই”৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
