সমীর দাস, নদীয়া : পূর্ব বর্ধমান ও নদীয়া জেলা সংযোগ করতে ভাগীরথীর ওপরে নতুন সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। কালনা ও শান্তিপুরকে জুড়বে এই সেতু।পূর্ত দপ্তর এই নির্মাণ কাজ সম্পন্ন করবে।অ্যাপ্রোচ এরিয়া সহ পুরো সেতুটির দৈর্ঘ্য হবে ২ কিঃ মিঃ। প্রাথমিক পর্যায়ে এই সেতুর জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি একটি রেলওয়ে ওভার ব্রিজও তৈরী করা হবে।
শুধু যে কালনা ও শান্তিপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এই সেতুর মাধ্যমে, তাই নয়, পূর্ব বর্ধমানের কাটোয়া ও হুগলী জেলার ত্রিবেণীর যোগাযোগেও গতি আনবে এই সেতু।নতুন সেতু নির্মাণের ফলে নদীয়া জেলাগামী পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনই জেলার তাঁতশিল্পীদেরও যাতায়াতের অনেকটাই সুবিধে হবে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
