সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ ঠিক এক মাস আগে দুই উদ্যোগপতি অনিল সন্থালিয়া ও লক্ষন মোদী মহিলাদের আধুনিক পোশাকের সম্ভার নিয়ে যাত্রা শুরু করেছিল। কলকাতায় তপসিয়ার কাছে নিজেদের ফ্যাক্টরিতে তৈরী পোশাকের প্রথম বিপননির সূচনা করেন ‘ইরা’। বাঙালির ক্যালেন্ডার বর্ষ শুরুতেই বৈশাখে নব দম্পতির কথা মাথায় রেখে মহিলাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকের সম্ভার নিয়ে এল ইরা। আজ নবাগত অভিনেত্রী পৌলমী দাসের উপস্হিতিতে বিভিন্ন ডিজাইন ও বিভিন্ন রঙের পোশাক গুলি ক্রেতাদের জন্য নিয়ে আসা হল। সংস্হার পক্ষ থেকে জানান হয়, মহিলা ক্রেতাদের পচ্ছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন ডিজাইনের পোশাকের সম্ভার নিয়ে আসা হল। সাধারনত ৭ হাজার থেকে ২ লক্ষ টাকা মূল্যের পোশাক উপলব্ধ এই বিপননিতে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
