বেলানি গ্রুপ এর অর্ধশত বর্ষ

বিবিধ

HNExpress সন্ত ঢালী, কলকাতা  : কলকাতা শহ গোটা ভারতের নামী রিয়াল স্টেট কন্সট্রাক্টশন কোম্পানিগুলির অন্যতম ‘বেলানি গ্রুপ’ ২৯শে অক্টোবর সগৌরবে ৫০ বছর পূর্ণ করল। ১৯৬৭ সালে বেলানির কর্নধার স্বর্গীয় কে.পি॰ বেলানির হাত ধরে কন্সট্রাক্টশন জগতে যাত্রা শুরু করে বেলানি গ্রুপ, পরবর্তীতে বংশ পরম্পরায় বর্তমান সংস্থার চেয়ারম্যান মিঃ নান্দুকুমার বেলানি। এদিন তারই আয়োজনে শহরের এক পাঁচতারা হোটেলে মুলত গোটা কলকাতার বেলানি গ্রুপের বিভিন্ন প্রকল্প সহ অনান্য আরও ৫০টি ঐতিহ্যকারী প্রকল্পের উদ্বোধন হ্য়। গোটা বই ‘কলকাতা হ্যাপেনিং সিটি’ নামে প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র অভিনেতা  সৌমিত্র চট্টোপাধ্যায়, মন্ত্রি ও নাট্য জগতের অন্যতম মাননীয় ব্রাত্য বসু, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভি.সি শ্রীমতী অনুরাধা লোহিয়া, আর্কিটেক পার্থরঞ্জন দাস এছাড়াও একাধিক ব্যক্তিবর্গ।