বুলেট ট্রেনে জুড়বে চিন থেকে কলকাতা!

কলকাতা দেশ

HNExpress নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নতুন ট্রেন লাইন যোগাযোগ স্থাপন করবে দুটি দেশের মধ্যে। ভারত ও চিন ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতো মনে হলেও। কিন্তু বাস্তবে এমনই একটা প্রোজেক্ট নিয়ে চিন্তা-ভাবনা চলছে। কলকাতা থেকে চিনের কুমিং জুড়বে ট্রেন পথে। কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝানউ এই পরিকল্পনার কথা জানিয়েছেন। মা ঝানউ বলেছেন, ”চিনের প্রেসিডেন্ট বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে আগ্রহী। আমরা বহুদিন আগে থেকেই বেল্ট রোড প্রোজেক্ট নিয়ে ভাবনা-চিন্তা করছি। ভবিষ্যতে চিন ও কলকাতার মধ্যে ট্রেন পথের সম্পর্ক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। চিনের প্রেসিডেন্ট আরও বলেন বেল্ট রোড ইনিসিয়েটিভ নিয়ে রাশিয়ার সহযোগিতা আশা করেছিলাম। রাশিয়ার তরফে আমাদের সবরকম সহযোগিতা করার আশ্বাস এসেছে। এক্ষেত্রে ভারতের সহযোগিতাও একান্ত কাম্য। বুলেট ট্রেনে কয়েক ঘন্টার মধ্যে ভারত থেকে চিনে পৌঁছে যাওয়া যাবে।” ঝানউ আরও বলেন, ”এই রেল পথ চালু হলে সুবিধা হবে সবার। ট্রেনপথে কলকাতার সঙ্গে কুমিংকে জুড়লে বাংলাদেশ ও মায়ানমারও লাভবান হবে। এই  ২ হাজার ৮০০ কিমি রেল পথকে কেন্দ্র করে শিল্পায়নের সম্ভবনাও বাস্তবায়িত হবে। বাড়বে কর্মসংস্থান।  একসাথে একাধিক দেশকে জুড়ে নেওয়া যাবে।’