“বুঝিনি এমন হবে” ছবিটির পোস্টার লঞ্চ

বিনোদন

HNExpress দীপক ঘোষ, কলকাতা : গত ৯ই অক্টোবর ultrashine এন্টারটেইনমেন্ট এর পরিচালনায় বাংলা ছবি “বুঝিনি এমন হবে” ছবিটির পোস্টারলঞ্চ হলো টালিগঞ্জের প্রিন্সটোন ক্লাবে। সেদিনের পোস্টারলঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিস্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সুমিত সমাদ্দার, মেঘা হালদার, ও পৃথ্বীরাজ প্রমুখ। বাংলা ছবিটির বিষয়টা হল  বীরভূমের ছোট্ট শহরের একটি বাচ্চা ছেলের দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরী ছবিটি। ছবিটিতে যারা অভিনয় করছেন তারা হলেন সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জী, সুমিত সমাদ্দার, মেঘনা হালদার, পৃথ্বীরাজ ও অনন্যারা। ছবিটির নির্দেশনায় চিন্ময় দাস, ও প্রযোজনায় গোপাল কৃষ্ণ সাহা। বাংলা ছবিটিতে যারা গান গেয়েছেন তারা হলেন জুবিন নাউটিয়াল, কুমার শানু, আকাশ সেন, জুন ব্যানার্জী, এবং বাংলাদেশের মোহাম্মদ রিজভী প্রমুখ। বাংলা ছবি “বুঝিনি এমন হবে” ছবিটি যখন মুক্তি পাবে তখন দর্শকদের মনে যথেষ্ট সাড়া ফেলবে জানালেন নির্দেশক চিন্ময় দাস।