বিয়ে রেজিস্ট্রির জন্য নতুন পোর্টাল চালু রাজ্য সরকারে

ওয়েব ডেস্ক কলকাতা জেলা

ওয়েবডেক্স নিউজ, কলকাতা : রাজ্যে বিয়ে রেজিস্ট্রির জন্য একটি নতুন পোর্টাল চালু করল রাজ্য বিচার দপ্তর। এর ফলে বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটে। এই ওয়েবসাইটটি হল rgmwb.gov.in। এই পদক্ষেপ নেওয়ার মূল লক্ষ্য, বিয়ের রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। এই ওয়েবসাইটে পাত্র-পাত্রী সম্বন্ধে সম্পূর্ণ তথ্য থাকবে। এই ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে; বিয়ে রেজিস্ট্রি প্রক্রিয়ার সমস্ত নথি অনলাইনেই জমা করা যাবে। পাত্র পাত্রীকে শুধু বিয়ের দিন সাক্ষী নিয়ে উপস্থিত হতে হবে। এই ওয়েবসাইট থেকেই বিয়ের শংসাপত্র পাওয়া যাবে ও ডাউনলোড করা যাবে। সাধারণ মানুষকে এই ওয়েবসাইট সম্বন্ধে ব্যাপারে অবগত করতে জেলায় জেলায় কর্মশালা করবে রাজ্য সরকার।